ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

মাধবপুরে আগুনে বসতঘর পুড়ে ছাই

শেখ ইমন আহমেদ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ জুন) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় হাকিমুল মিয়ার পরিবার এখন নিঃস্ব হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের একমাত্র ভরসা এখন আশপাশের মানুষের সহানুভূতি ও সহযোগিতা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে ঘরের সবকিছু ছাই হয়ে গেছে—জ্বলন্ত কাঠামোর কিছু অবশিষ্ট অংশ ছাড়া আর কিছুই নেই। ঘরের আসবাবপত্র, পোশাক, এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিছুই রক্ষা করা যায়নি।

ভুক্তভোগী হাকিমুল মিয়া জানান, “ভোরে আমি কৃষিকাজের জন্য মাঠে যাই, আর আমার স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেছেন। এ সময় হালকা বৃষ্টির মধ্যে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দৌড়ে এলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কেউ ঘরের কাছাকাছি যেতে পারেনি।”

তিনি আরও জানান, এই ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

মাধবপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার তোফাজ্জল হোসেন জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন দুটি টিনের ঘর সম্পূর্ণভাবে গ্রাস করে নেয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করতে এগিয়ে আসছে

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

মাধবপুরে আগুনে বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় ০৩:৩১:২০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫