ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেটকে তৃণমূলে ছড়ানোর অঙ্গীকার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গত শুক্রবার (৩০ মে) অনেকটা তড়িঘড়ি করেই তিনি বিসিবির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। আজ (রোববার) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন বিসিবি সভাপতি।

বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বুলবুল ক্রীড়া উপদেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকে, সম্মানিত উপদেষ্টা মহোদয় আমাদের ডেকেছেন এখানে। তার যে উদার চিন্তাভাবনা আমাকে অভিভূত করেছে কয়েকটি কারণে।”

উপদেষ্টার সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন, “আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা এবং তার (উপদেষ্টা) মতের সঙ্গে আমরা ১০০ শতাংশ একমত। তিনি ফ্যাসিলিটি ডেভলপমেন্টের জন্য বাংলাদেশ সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট যেমন শিক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য ক্ষেত্রগুলোকে নিয়ে যে ইভেন্টগুলো চালু করতে বলেছেন… এটা আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা একটা চার্টার তৈরি করেছি সেটার সঙ্গে ১০০ ভাগ মিলে গিয়েছে।”

তিনি আরও বলেন, “আমি অনেক খুশি, যে পরিমাণ সাহায্য এবং দিকনির্দেশনা আমরা পাচ্ছি… আমরা যে চার্টার তৈরি করেছি সেগুলো বাস্তবায়নে বাংলাদেশ সরকার আমাদের যেভাবে সাহায্য এবং উৎসাহ দিয়ে যাচ্ছে তাতে অবশ্যই খুশি।”

তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার মহাপরিকল্পনার কথা জানিয়ে আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমরা ক্রিকেটকে প্রাধান্য দিচ্ছি। আমরা চাচ্ছি গ্রামের একটা ছেলে যেন ভালো খেলে উপজেলায় আসতে পারে… উপজেলা থেকে জেলায়, জেলা থেকে বিভাগে এবং বিভাগীয় পর্যায় থেকে যেন জাতীয় পর্যায়ে আসতে পারে… সেই রাস্তাটা পরিষ্কার করছি।”

দেশের ক্রিকেটের এই নতুন অভিভাবক যোগ করেন, “আমরা স্কুল ক্রিকেটকে নতুন করে সাজাবো, তখন অটোমেটিকভাবে জাতীয় দলের পারফরম্যান্সও ভালো হবে। অ্যাভেইলেবল ভালো খেলোয়াড় বা হাইপারফরম্যান্স খেলোয়াড় বেশি থাকবে আমাদের কাছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেটকে তৃণমূলে ছড়ানোর অঙ্গীকার

আপডেট সময় ০৭:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫