ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

২ জুন আলোচনার আমন্ত্রণ পেয়েছে বিএনপি, সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন

আগামী ২ জুন আলোচনার জন্য বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩১ মে) রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “আলোচনার জন্য আনুষ্ঠানিকতার ঘাটতি নেই, কিন্তু বাস্তব অগ্রগতি নেই। একটি মহল বিএনপির দীর্ঘ ১৭ বছরের ত্যাগকে অস্বীকার করে নেতাদের বিরুদ্ধে ‘দেশদ্রোহী’ এবং ‘বিদেশি এজেন্ট’ হিসেবে অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “ফ্যাসিবাদী কৌশলের মাধ্যমে জাতিকে বিভক্ত করতে একটি চক্র কাজ করছে।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ডিসেম্বরের আগেই নির্বাচন হওয়া উচিত — এটি জনগণের দাবি। ডিসেম্বরের পর ভোট গ্রহণের পক্ষে যদি কোনো যৌক্তিক কারণ থাকে, সরকারকে সেটা পরিষ্কারভাবে জনসমক্ষে তুলে ধরা উচিত।”

আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধানের ওপর জোর দিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

২ জুন আলোচনার আমন্ত্রণ পেয়েছে বিএনপি, সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন

আপডেট সময় ০৮:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫