ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

মাধবপুরে কৃষক ফারুক হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি

হবিগঞ্জের মাধবপুরে কৃষক ফারুক মিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও নিহতের পরিবার। বুধবার সকালে উপজেলার মনতলা বাজারে কলেজ রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ হাসিম, মজিবুর রহমান বাহার মাস্টার, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন, সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরিদ মেম্বার, সাবেক সভাপতি ডা. লাল মিয়া, ব্যবসায়ী ফয়সল মিয়া, নিহতের ছেলে তুহিন ও স্ত্রী মতিয়া বেগমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “নৃশংসভাবে খুন হওয়া কৃষক ফারুক মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গ্রেপ্তারকৃত রুবেলসহ জড়িত সকলের ফাঁসি কার্যকর করতে হবে এবং হত্যাকাণ্ডে জড়িত পলাতক সন্ত্রাসী রাফিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

উল্লেখ্য, নিখোঁজ হওয়ার ১০ দিন পর গত শুক্রবার সকালে মাধবপুরের মনতলা এলাকায় আখাউড়া-সিলেট রেললাইনের পাশে জঙ্গলে পচাগলা অবস্থায় ফারুক মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহের সন্ধান পান। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এলাকাবাসী দ্রুত বিচার ও সন্ত্রাস নির্মূলের দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ

error:

মাধবপুরে কৃষক ফারুক হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি

আপডেট সময় ১২:১৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫