ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযান: অবৈধ অস্ত্রসহ দুই সন্দেহভাজন গ্রেফতার

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার পূর্বপাড়া এলাকায় আজ ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার ওপর নজর রাখা হচ্ছিল। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৩টা থেকে পূর্বপাড়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার দুই ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, সম্প্রতি এলাকায় অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্ক বিরাজ করছিল।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা প্রস্তুত এবং দৃঢ়প্রতিজ্ঞ। অবৈধ অস্ত্র বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পেলে তা নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর যৌথ অভিযান: অবৈধ অস্ত্রসহ দুই সন্দেহভাজন গ্রেফতার

আপডেট সময় ০৫:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫