ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

বালাগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, এক যুবক নিহত

বালাগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সিফাউল ইসলাম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বালাগঞ্জ-তাজপুর সড়কের ইলাশপুর পেট্রোল পাম্পের নিকটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সিফাউল বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গহরপুর গ্রামের ছিদ্দেক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২০মে রাত ১০টার দিকে সিফাউল দ্রুত গতিতে মোটরসাইকেলটি চালিয়ে আসছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। চালক সিফাউল জ্ঞান হারিয়ে সড়কের পাশে পড়ে যান। তবে, তার মোটরসাইকেলের পেছনে থাকা অন্যজন অক্ষত ছিলেন।

সিফাউলের চাচাতো ভাই হামিদ আলী জানান, দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই সিফাউলের ইউরোপে যাওয়ার কথা ছিল। তারা ৫ ভাই ৫ বোন। তার আকস্মিক মর্মান্তিক এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

বালাগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, এক যুবক নিহত

আপডেট সময় ১০:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫