ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

সোশ্যাল মিডিয়ায় হামলার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জব্বার মন্ডল

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলকে ঘিরে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক ব্যস্ত সড়কে জব্বার মন্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে একাধিক ব্যক্তি শার্টের কলার ধরে কিলঘুষি মারছেন। তবে বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।

বুধবার (২১ মে) সকাল ১১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জব্বার মন্ডল বলেন,

> “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা অনাকাঙ্ক্ষিত এবং এটি একটি ফেক নিউজ। এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।”

এর আগেও, জব্বার মন্ডলের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিয়েছিলেন তিনি। গত ৩১ মার্চ তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৬৯৯) করেন তিনি।

এ প্রসঙ্গে সেই সময় ফেসবুকেও একটি সতর্কবার্তা দিয়ে জব্বার মন্ডল লেখেন,

“আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

ভোক্তা অধিকার সংরক্ষণে দায়িত্ব পালন করতে গিয়ে নানা সময়েই মাঠপর্যায়ে কাজ করতে হয় তাকে। তবে সাম্প্রতিক এই ভিডিও এবং ভুয়া আইডি সংক্রান্ত ঘটনায় ভীষণ বিরক্ত ও হতাশ জব্বার মন্ডল, যা তার স্ট্যাটাসে স্পষ্ট হয়ে ওঠে

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

সোশ্যাল মিডিয়ায় হামলার ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জব্বার মন্ডল

আপডেট সময় ০১:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫