ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

বাহুবলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫, গুরুতর আহত ট্রাকচালক সিলেটে রেফার

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজার এলাকার মহিষদুলং নামক স্থানে সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক ও বাস চালকসহ অন্তত ৫ জন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বিরতিহীন বাসটি মহিষদুলং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রীরা আহত হন।

আহতদের মধ্যে ট্রাকচালক সোহেল মিয়া গুরুতর আহত হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সম্ভপুর গ্রামের বাসিন্দা। অন্যান্য আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, বিরতিহীন বাসগুলোর বেপরোয়া গতি ও নিয়ম না মানার প্রবণতা মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। তারা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

বাহুবলে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫, গুরুতর আহত ট্রাকচালক সিলেটে রেফার

আপডেট সময় ০৩:৫৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫