ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

বিজিবি ও স্থানীয়দের টহলে পিছু হটলো বিএসএফ

বিজিবি-স্থানীয়দের টহলে পিছু হটলো বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে গভীর রাতে ৭৫১ জনকে পুশইন চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনি বিএসএফ। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনি বিজিবি ও স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি। এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করে। তবে পরিস্থিতি টের পেয়ে বিএসএফ সরে যাওয়ায় শেষমেশ কোনো সমস্যা হয়নি।
পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছেন বিজিবি সদস্যরা। ছবি সময় সংবাদ
পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছেন বিজিবি সদস্যরা।
একাধিক সূত্র জানায়, বিভিন্ন সময়ে গুজরাট, ত্রিপুরায় ও রাজস্থানে আটক ৭৫১ জনের বেশি রোহিঙ্গা ও বাংলাদেশের নাগরিককে পুশইনের চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত (১৬ মে) ৩টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে ওই ৭৫১ জনকে পুশইন করতে জড়ো হয় বিএসএফ। খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। যোগদেয় স্থানীয় লোকজনও। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী, নোয়াবাদী সীমান্তে শত শত লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে লোকজনকে জড়ো হওয়ার আহবান জানান। এতে শতত শত লোক সীমান্তে জড়ো হলে পিছু হটে বিএসএফ।

ইউনিয়ন পরিষদ মেম্বার বাচ্চু মিয়া শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। রাত ৩টার দিকে বিজিবির মাধ্যমে খবর পেয়ে এলাকার মানুষকে সীমান্তে যেতে বলি। লোকজন জড়ো হলে বিএসএফ সরে যায়।সুপরিকল্পিতভাবে পুশইন করছে বিএসএফ, সীমান্তে সতর্ক বিজিবি

ইউনিয়ন পরিষদ মেম্বার মামুন চৌধুরী বলেন, বিএসএফ পুশইনের চেষ্টা করলে এলাকায় মাইকিং করা হয়। বিজিবির সহযোগিতায় লোকজন সীমান্তে গিয়ে জড়ো হয়ে তাদেরকে পিছু হটতে বাধ্য করে। তবে কতজনকে সীমান্তে আনা হয়েছিল সেটা নিশ্চিত করে বলতে পারছি না।

পুশইন ঠেকাতে রাতভর সীমান্তে টহল দেন বিজিবি সদস্য ও স্থানীয়রা।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা বলেন, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে। পুশইন চেষ্টার খবরে জনগণ বিজিবির সঙ্গে থেকে প্রতিহত করেছে। এখনও সতর্ক অবস্থানে আছেন সবাই।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহাম্মেদ জানান, বিএসএফ পুশইন করবে বলে খবর আসে। এ অবস্থায় বিজিবি সতর্ক অবস্থান নেয়। এমন খবরে গ্রামবাসীও সীমান্তে জড়ো হয়। শেষ পর্যন্ত বিএসএফের চেষ্টা বিফল হয়। আমরা সীমান্তের প্রতিটি এলাকায় টহল জোরদার করেছি। যেকোনো ধরনের অপচেষ্টা ব্যর্থ করে দেবো আমরা। এ বিষয়ে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

বিজিবি ও স্থানীয়দের টহলে পিছু হটলো বিএসএফ

আপডেট সময় ০১:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫