ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

সুদের কারবার করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে

পটুয়াখালীতে সুদের কারবার করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে প্রশাসন।

সোমবার (১২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন আইনশৃঙ্খলা কমিটির সভাকে জানান, অনেক ব্যক্তি অসহায় মানুষের বিপদের সুযোগ নিয়ে ব্ল্যাংক চেক নিয়ে চড়া সুদে টাকা লগ্নি করছেন। টাকা দিতে ব্যর্থ হলে ব্যাংক চেকে অনেক বেশি টাকার অংক লিখে আদালতে মামলা করে পরিবারগুলোকে সর্বস্বান্ত করছেন। যা পুরোপুরি আইনিভাবে নিষিদ্ধ এবং বেআইনি।

এসময় সভায় এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের সঙ্গে একমত পোষণ করেন সবাই।

জেলা প্রশাসক সব উপজেলা নির্বাহী অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুদ কারবারিদের বিষয়ে অনুসন্ধান করে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।সভায় পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সেনা বাহিনীর পটুয়াখালী ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি হুমায়ুন কবির, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ উপস্থিত ছিলেন

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

সুদের কারবার করা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে

আপডেট সময় ০৬:২৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫