ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

আগেও দুইবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল

১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

এর আগে ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসক হিসেবে আইয়ুব খান ক্ষমতা নেওয়ার পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেন।

এবার ২০২৫ সালের ১০ মে জনগণের দাবির প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের এক বেতার ভাষণে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

ওইদিন, ২৬ মার্চ ১৯৭১ সালের রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ঐ ভাষণে ইয়াহিয়া খাঁন শেখ মুজিবুর রহমান ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন এবং তাদের ‘পাকিস্তানের শত্রু’ বলে আখ্যায়িত করেন।

প্রেসিডেন্ট ইয়াহিয়া বলেন, “শেখ মুজিব ও তাঁর অনুসারীরা পাকিস্তানকে ভাঙতে চায়—এটি একটি অপরাধ, যার শাস্তি অনিবার্য।”

সেইসঙ্গে তিনি ঘোষণা দেন, “সারা দেশে সর্বপ্রকার রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকেও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।”

তাঁর ভাষণে সেন্সর ব্যবস্থা, সামরিক আইন জারি এবং সশস্ত্র বাহিনীকে সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার আদেশ দেওয়ার কথাও উল্লেখ ছিল। পাশাপাশি তিনি বলেন, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

আগেও দুইবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল

আপডেট সময় ১০:০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫