ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

বিএনপির তারুণ্যের মহাসমাবেশ যোগ দিয়ে যা বললেন তামিম ইকবাল খান

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খান।

নগরীর পলোগ্রাউন্ড মাঠে শনিবার বিকাল ৩টা থেকে শুরু হয় এ আয়োজন। সমাবেশে জনতার ভালোবাসা ও সমর্থন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তামিম। বিকাল ৫টা নাগাদ তামিম পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। তখন মাইকে ঘোষণা হতে থাকে সমাবেশে তামিমের উপস্থিতির খবর। নেতাকর্মীরাও স্লোগানে স্লোগানে স্বাগত জানান তাকে।

সমাবেশে তামিম বলেন, ‘আমি পলিটিক্যাল কেউ না। আমি একজন স্পোর্টসম্যান। তাই আমি স্পোর্টস নিয়ে কিছু কথা বলবো। এক সময়, মানে চট্টগ্রাম থেকে ৫-৬ জন করে ন্যাশনাল টিমে প্রডিউস করতো। কিন্তু লাস্ট ১০-১৫ বছর সে রকম প্লেয়ার উঠে আসেনি। অনেকেই চট্টগ্রাম থেকে বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে প্রতিনিধিত্ব করতো। আশা করছি, আমরা আবারও ওই জায়গাটা ফেরত পাবো।’

তিনি বলেন, আমি চাইবো, আগামীতে যেন উঠে আসে। এজন্য কার জন্য কী প্রতিবন্ধকতা হয়েছে, তা নয়। আমরা কেন ন্যাশনাল টিমে যেতে পারিনি, তা দেখতে হবে। আর কী করলে আমরা স্পোর্টসে আরো অংশগ্রহণ করতে পারবো, অবদান রাখতে পারবো, তা নিয়ে কাজ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

বিএনপির তারুণ্যের মহাসমাবেশ যোগ দিয়ে যা বললেন তামিম ইকবাল খান

আপডেট সময় ০৭:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫