ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মোঃ আনোয়ার হোসেন (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে (২৩ এপ্রিল ) নবীগঞ্জ থানাধীন ৯নং বাউসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুজাপুর গ্রামে ভিকটিমের নিজ বসতঘরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মোঃ আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে থাকার সময় আনোয়ার হোসেন ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে ভোরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাস ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী মৃতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, “আমরা প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয় এলাকায় এ ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, আনোয়ার হোসেন একজন সহজ-সরল এবং শান্ত স্বভাবের মানুষ ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

আপডেট সময় ০৯:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫