
বাংলার খবর ডেস্ক:
নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। একই কারণে তাঁর থাইল্যান্ড সফরও আপাতত হচ্ছে না। ঢাকা থেকেই থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল তাঁর।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। আলোচনায় অভিবাসী কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাওয়ার কথা ছিল।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল। তবে নতুন তারিখ এখনো জানানো হয়নি।
এর আগে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফরে যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। আর আনোয়ার ইব্রাহিম সর্বশেষ ঢাকায় এসেছিলেন ২০২৪ সালের ৪ অক্টোবর। তখন তিনি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, আজ প্রথম ফ্লাইট
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 






















