ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

প্রতীকী ছবি

বাংলার খবর ডেস্ক:

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড়ের সুযোগ নিয়ে বনের ভেতরে হরিণ শিকারের ফাঁদ পেতেছিল একটি চক্র। জামতলা এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগ প্রায় এক হাজার ফুট ফাঁদ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিশ্বজিৎ রায় (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের আলোরকোল ক্যাম্পের বনরক্ষীরা অভিযানটি চালান। বন বিভাগ জানায়, কয়েক দিন ধরে জামতলা খালের আশপাশে অচেনা লোকজনের চলাফেরা বেড়ে যাওয়ার খবর দেন স্থানীয় জেলেরা। এরপর বনের ভেতরে তল্লাশি চালিয়ে হরিণ চলাচলের পথে গাছ, ঝোপ ও খালপাড়ে নাইলনের মোটা রশিতে তৈরি সারি সারি ফাঁদ পাওয়া যায়।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

প্রায় দুই ঘণ্টার অভিযানে উদ্ধার হওয়া ফাঁদগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ফেলা হয়। একই সময়ে পাশের খালে চাঁইয়ে আটকে রাখা নিষিদ্ধ শাপলাপাতা মাছ উদ্ধার করে নদীতে ছেড়ে দেওয়া হয়। ফাঁদ উদ্ধারের সময় কাউকে পাওয়া যায়নি; পরে ফাঁদের ধরন ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিকেলে দুবলা এলাকা থেকে বিশ্বজিৎকে আটক করা হয়। চক্রে আর কারা আছে, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

চাঁদপাই স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ জানান, হরিণ শিকারের জন্য ফাঁদ পাতা গুরুতর অপরাধ। এলাকায় নজরদারি ও টহল বাড়ানো হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, হরিণ বাঁচলে বাঘ বাঁচবে, আর বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে; তাই বিভিন্ন ক্যাম্পে টহল জোরদার করা হয়েছে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন দেশের ৬ দর্শনীয় স্থানে

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ
error:

সুন্দরবনে রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, আটক ১

আপডেট সময় ০১:৪৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬