ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধি দল Logo চার লেনে উন্নীত হচ্ছে বলভদ্র সেতু–হবিগঞ্জ কোর্ট স্টেশন সড়ক, ব্যয় ৬১৮ কোটি টাকা Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ শুরু আজ, প্রথম দিনে এনসিপি Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ
ছয় দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন, দুই সন্তানকে রেখে গেলেন বাবা

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

Oplus_16908288

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: স্বপ্ন ছিল সংসার নিয়ে বেঁচে থাকার। দুই সন্তানকে ঘিরে ছিল ভবিষ্যতের নানা পরিকল্পনা। কিন্তু পারিবারিক বিরোধের এক মর্মান্তিক ঘটনায় সবকিছু থেমে গেল। স্ত্রীর হাতে পাথরের শিলের আঘাতে গুরুতর আহত হওয়ার পর টানা ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন মামুন মিয়া (৩২)। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ছয় দিন ধরে হাসপাতালের আইসিইউতে অচেতন অবস্থায় ছিলেন মামুন। স্বজনদের আশা ছিল, হয়তো একদিন চোখ মেলে তাকাবেন, ফিরে আসবেন পরিবারের কাছে। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। এলাকায় বিরাজ করছে শোকের আবহ।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

নিহত মামুন মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মমতা বেগমের (২৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে পিতৃহারা হলো দুই শিশুসন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে শ্রীধরপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে খাবারের সঙ্গে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এতে তিনি অচেতন হয়ে পড়লে স্ত্রী মমতা বেগম মসলা পেষার পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনের অংশ ও মুখমণ্ডলে একের পর এক আঘাত করেন। এতে গুরুতর আহত হন মামুন। পরে তাঁকে বাড়িতে রেখে স্ত্রী পালিয়ে যান।

আশঙ্কাজনক অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে তাঁর শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। টানা ছয় দিন চিকিৎসাধীন থাকলেও তাঁর জ্ঞান ফেরেনি।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

ছেলেকে বাঁচানোর আশায় হাসপাতালের আইসিইউর সামনে অপেক্ষায় ছিলেন বাবা কাউছার মিয়া ও পরিবারের অন্য সদস্যরা। এর আগে তিনি জানিয়েছিলেন, ছেলের শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হলো ছেলের মৃত্যুসংবাদে।

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, অভিযুক্ত মমতা বেগমকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে তাঁকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে। মামুনের মৃত্যুর পর মামলাটির আইনগত প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে।

একটি পারিবারিক বিরোধের ঘটনায় থেমে গেল ৩২ বছর বয়সী এক মানুষের জীবন। বাবাকে হারিয়ে দুই সন্তান হলো পিতৃহারা, আর ছেলেকে হারিয়ে শোকের সাগরে ডুবলেন বৃদ্ধ বাবা-মা। শ্রীধরপুর গ্রামের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

বাংলার খবর ডেস্ক

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

error:

ছয় দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন, দুই সন্তানকে রেখে গেলেন বাবা

মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে আহত মামুনের ছয় দিন পর মৃত্যু

আপডেট সময় ০৪:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬