
বাংলার খবর ডেস্ক:
জাতীয় ঐক্য জোরদারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে আজ সোমবার (২৩ নভেম্বর)। প্রথম দিন দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেবে।
সম্প্রতি দেশে বিভিন্ন নাশকতামূলক ঘটনার প্রেক্ষাপটে জাতীয় সংসদে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দেশের স্বার্থে সব রাজনৈতিক শক্তিকে এক হওয়ার আহ্বানও জানান তিনি। সংসদ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে ১১-দলীয় জোটের নেতারাও নিজেদের মধ্যে আলোচনায় বসেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →এসব রাজনৈতিক তৎপরতার ধারাবাহিকতায় এবার দলগুলোর সঙ্গে সরাসরি সংলাপের উদ্যোগ নিয়েছে সরকার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারপ্রধানের কাছ থেকে আলোচনার আমন্ত্রণ আসায় তাঁরা ইতিবাচক সাড়া দিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলকেও পর্যায়ক্রমে সংলাপে ডাকা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এদিকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এখন অস্ট্রেলিয়া সফরে আছেন। দেশে ফেরার পর আগামী ২৭ অথবা ২৮ নভেম্বর তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে জানা গেছে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 



















