
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রীর আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। স্বামী মামুন মিয়াকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পাথরের শিল দিয়ে মাথা ও মুখে আঘাত করার অভিযোগ ওঠে স্ত্রী মমতা বেগমের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি মাধবপুর থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। এর আগে বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
আহত মামুন মিয়া (৩২) ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। অভিযুক্ত মমতা বেগম (২৫) উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। মামুনের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে ঘটনার রাতে খাবারের সঙ্গে তাঁকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। তিনি ঘুমিয়ে পড়লে মসলা পেষার পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখে একের পর এক আঘাত করা হয়। পরে তাঁকে বাড়িতে রেখে মমতা পালিয়ে যান বলে স্বজনদের অভিযোগ।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
প্রায় ছয়-সাত বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মামুন ও মমতার বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, এক্স-রে ও প্যাথলজিতে অনিয়ম
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
মাধবপুর প্রতিনিধি 






















