
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযানে এক্স-রে ও প্যাথলজি বিভাগে নানা অনিয়মের তথ্য পাওয়া গেছে। চিকিৎসাসেবায় হয়রানি, বিজ্ঞপ্তি ছাড়া কর্মচারী নিয়োগ এবং সিজার অপারেশন ও কেবিনের অর্থ আত্মসাতের অভিযোগে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের একটি দল অভিযানটি পরিচালনা করে।
অভিযানের সময় দলটি হাসপাতালের এক্স-রে ও প্যাথলজি বিভাগ পরিদর্শন করে। এক্স-রে বিভাগে তিনজন এবং প্যাথলজি বিভাগে দুজন টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন বলে দেখা যায়। তবে তাঁদের সংশ্লিষ্ট কাজের কোনো সনদ বা অভিজ্ঞতা নেই। তাঁদের প্রাতিষ্ঠানিক কিংবা আউটসোর্সিং কোনো নিয়োগপত্রও পাওয়া যায়নি। ব্যক্তিগত উদ্যোগে তাঁরা এসব কাজে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →ফি আদায়েও বড় অসংগতি পেয়েছে দুদক। এক্স-রে বিভাগে প্রতিদিন গড়ে ৩৫ জন রোগীর কাছ থেকে পরীক্ষার ফি নেওয়া হয়। অথচ জমা রেজিস্টারে দিনে মাত্র একজন রোগীর ফি জমার তথ্য লেখা রয়েছে। প্যাথলজি বিভাগেও আদায় করা ফির তুলনায় রেজিস্টারে অনেক কম অর্থ জমা দেখানো হয়েছে। এ ছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহেও অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে অভিযান পরিচালনাকারী দল।
অভিযানের সময় ফি আদায়ের রসিদের মুড়ি অংশ, রেজিস্টারসহ অভিযোগসংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র জব্দ করা হয়। দুদক সূত্র জানায়, জব্দ করা নথিপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →আরও পড়ুন: লাখাইয়ে ঢলতার নামে কৃষকদের কাছ থেকে বাড়তি ধান নেওয়ার অভিযোগ
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
হামিদুর রহমান 























