ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

মহেশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রবাসীসহ দুই তরুণ নিহত

প্রতীকী ছবি

বাংলার খবর ডেস্ক:

কক্সবাজারের মহেশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। তাঁদের একজন সৌদি আরবপ্রবাসী। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাতারবাড়ি বন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কালারমারছড়া ইউনিয়নের আকবর হাজির পাড়ার মো. শাহীন (২৪) ও ইকবাল (২৫)। শাহীন ওই এলাকার জয়নাল আবদীনের ছেলে। ইকবাল আব্দুস ছালামের ছেলে। তিনি সৌদি আরবে থাকতেন। আহত মো. কাইয়ুমের (২৪) বাড়িও একই এলাকায়। তিনজন সম্পর্কে আত্মীয় ও বন্ধু।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ফলে সড়কটি পিচ্ছিল হয়ে ছিল। সন্ধ্যায় বন্দর সড়কে ঘোরাঘুরি শেষে তিন তরুণ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ একটি কুকুর সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে।

ঘটনাস্থলেই শাহীন ও ইকবালের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত কাইয়ুমকে উদ্ধার করেন। পরে তাঁকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

একসঙ্গে দুই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ মৃত্যুর ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, মহেশখালী কক্সবাজার জেলার একটি দ্বীপ উপজেলা।

আরও পড়ুন: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

মহেশখালীতে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রবাসীসহ দুই তরুণ নিহত

আপডেট সময় ০৯:০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬