
আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ছালিয়ার আব্দা বটেরতল এলাকা থেকে ৯ টুকরো চিকরাশি কাঠসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে বন বিভাগ। জব্দ করা কাঠের পরিমাণ ১২ দশমিক ৪৮ ঘনফুট।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে মাহাদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনসহ বন বিভাগের একটি দল অংশ নেয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ছালিয়ার আব্দা বটেরতল এলাকায় অভিযান চালান বনকর্মীরা। এ সময় বন থেকে অবৈধভাবে কেটে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৯ টুকরো চিকরাশি কাঠবোঝাই একটি পিকআপভ্যান জব্দ করা হয়। তবে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়ে যান।
রেমা-কালেঙ্গা বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন জানান, বনসম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলার খবর ডেস্ক : 



















