
বাংলার খবর ডেস্ক
রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে লালবাগের ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে রাত ১১টা ২৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
বাংলার খবর ডেস্ক : 



















