ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ব্যস্ত সড়কের ব্রিজে ধান শুকানো, দুর্ঘটনার শঙ্কা Logo চুনারুঘাটে বন বিভাগের অভিযান, চিকরাশি কাঠসহ পিকআপ জব্দ Logo সপ্তম বছরে নোয়াপাড়া ব্লাড সোসাইটি, মানবিক কার্যক্রমে যুক্ত হলো টমটম Logo লালবাগে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo মাধবপুরে গভীর রাতে অভিযান, ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo হবিগঞ্জে নোঙর বাংলাদেশের সাংগঠনিক কর্মশালা, সুতাং নদী পরিদর্শন Logo হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক Logo মাধবপুরে তাহেরীর আগমন ঘিরে বিক্ষোভ, সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণা

মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। তবে সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত উপস্থিত থাকছেন না আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তাঁর অংশগ্রহণ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠে নির্ধারিত স্থানে সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে খান্দুরা হাবেলীর পীর সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমসহ দরবারের পীর-সাহেবরা উপস্থিত থাকবেন। তবে সম্মেলনে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী অংশ নেবেন না।

এর আগে সম্মেলনে তাহেরীর অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। তাঁকে মাহফিলে যোগ দিতে না দেওয়ার হুঁশিয়ারি দেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে, বিরোধিতা উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন তাহেরী।

এ নিয়ে শনিবার বিকেলে উপজেলার কাশিমনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন। সমাবেশে নেতারা মাহফিলে তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করেন। শাহীন আলম রিপন ঘোষণা দেন, মাহফিলে তাঁর অংশগ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

অন্যদিকে, বিএনপি নেতাদের হুঁশিয়ারির পরও নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি বলেছিলেন, তাঁর ভক্তরা পাশে রয়েছেন এবং মাইক চললে তিনি মাহফিলে উপস্থিত হবেন।

এদিকে, সম্মেলনের জন্য নির্ধারিত তালিবপুর আহসানিয়া মিশন উচ্চবিদ্যালয় মাঠ ব্যবহারে আপত্তি জানিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমাছ মিয়া জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাঠে মাহফিল আয়োজনের অনুমতি বাতিল করে আয়োজকদের লিখিতভাবে জানানো হয়েছে।

সব মিলিয়ে সম্ভাব্য উত্তেজনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের মধ্যস্থতায় তাহেরীকে বাদ দিয়ে বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন প্রস্তুত রয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ব্যস্ত সড়কের ব্রিজে ধান শুকানো, দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত

আপডেট সময় ১২:১২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬