ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ব্যস্ত সড়কের ব্রিজে ধান শুকানো, দুর্ঘটনার শঙ্কা Logo চুনারুঘাটে বন বিভাগের অভিযান, চিকরাশি কাঠসহ পিকআপ জব্দ Logo সপ্তম বছরে নোয়াপাড়া ব্লাড সোসাইটি, মানবিক কার্যক্রমে যুক্ত হলো টমটম Logo লালবাগে ছয়তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo মাধবপুরে গভীর রাতে অভিযান, ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে তাহেরীকে ছাড়াই হবে সুন্নি মহাসম্মেলন, প্রশাসনের সিদ্ধান্ত Logo হবিগঞ্জে নোঙর বাংলাদেশের সাংগঠনিক কর্মশালা, সুতাং নদী পরিদর্শন Logo হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক Logo মাধবপুরে তাহেরীর আগমন ঘিরে বিক্ষোভ, সুন্নী মহাসম্মেলন বয়কটের ঘোষণা

মাধবপুরে গভীর রাতে অভিযান, ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় স্কেভেটর দিয়ে জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার আদাঐর ইউনিয়নের শিউলিয়া ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শিউলিয়া ব্রিজের দক্ষিণ পাশের উর্বর ফসলি জমি স্কেভেটর দিয়ে গভীর করে কেটে মাটি বিক্রি করে আসছিল। এসব মাটি বিভিন্ন ইটভাটাসহ অন্যত্র সরবরাহ করা হচ্ছিল। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রির সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ফসলি জমি ধ্বংস করে মাটি বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ব্যস্ত সড়কের ব্রিজে ধান শুকানো, দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরে গভীর রাতে অভিযান, ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:২২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬