
বাংলার খবর ডেস্ক:
১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি সংসদ অধিবেশনেই বেসরকারি বিশ্ববিদ্যালয় সংশোধন বিল উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে বাংলাদেশকে শিক্ষার আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে শিক্ষার হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চলছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হবে।
বাংলার খবর ডেস্ক : 



















