ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ Logo লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত Logo লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ Logo রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী Logo মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন, পাবেন বকেয়া বেতন-ভাতা Logo শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ Logo লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল Logo রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে Logo হাইমচরে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে এক রাতে পৃথক দুটি স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করেছে মাধবপুর পৌর ছাত্রদল।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া ও বেজুরার মধ্যবর্তী স্থানে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি মশাল মিছিল বের করা হয়। একই সময়ে আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর থেকে মাধবপুর পৌরসভার অংশের সড়কেও যুবলীগের অপর একটি মিছিল অনুষ্ঠিত হয়।

পৃথক দুটি স্থানে মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা দেখা দেয়।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ এবং মিছিলে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মেধা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক আফজাল পাঠান, জসিম শিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসান আহমেদ সেজান, জুয়েল আহমেদ সাব্বির, মো. ইমন খান, ইমরান আহমেদ দীপু এবং স্বেচ্ছাসেবক দল নেতা রনি আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো যাতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ

error:

মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ০৬:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬