ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ Logo লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত Logo লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ Logo রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী Logo মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন, পাবেন বকেয়া বেতন-ভাতা Logo শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ Logo লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল Logo রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে Logo হাইমচরে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল

বাংলার খবর ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব ছাড়ার পর নতুন ভূমিকায় দেখা যাবে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। নতুন দায়িত্বে খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, কোচিং কার্যক্রম এবং তরুণ ক্রিকেটারদের বিকাশে পরামর্শ দেবেন তিনি।

আমিনুলের দীর্ঘদিনের ক্রিকেটীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাই পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রম আরও সমৃদ্ধ করতে চায় পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।

এর আগে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন আমিনুল। পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন সাবেক এই ক্রিকেটার। ২০২৫ সালের ৩০ মে থেকে ২০২৬ সালের ৭ এপ্রিল পর্যন্ত দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক পদে ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমিনুলের। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেন এই সাবেক ব্যাটার।

দেশের ক্রিকেট প্রশাসন ও আন্তর্জাতিক ক্রিকেট উন্নয়নে কাজের অভিজ্ঞতা নিয়ে এবার লাহোর কালান্দার্সের সঙ্গে যুক্ত হচ্ছেন আমিনুল। নতুন দায়িত্বে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং পদ্ধতির উন্নয়ন এবং প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পরামর্শ দেবেন তিনি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ

error:

লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল

আপডেট সময় ০৪:৫১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬