
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় অসহায় ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ২০২৬-২০২৭ অর্থবছরের বরাদ্দের আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আবাসনসংকট নিরসন এবং আর্থিক দুরবস্থা মোকাবিলায় এ সহায়তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আশা, ঢেউটিন ও আর্থিক সহায়তা উপকারভোগীদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বাংলার খবর ডেস্ক : 



















