ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে গোল দেওয়া নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে রাকিব আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বক্তারপুর হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাকিব আহমেদ একই ইউনিয়নের কদুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বক্তারপুর হাইস্কুল মাঠে একটি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গভীর রাতে টুর্নামেন্টে বক্তারপুর ও কদুপুর গ্রামের দুটি দল অংশ নেয়। খেলার একপর্যায়ে গোল দেওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।

এর জের ধরে পরে বক্তারপুর ও কদুপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রাকিব আহমেদসহ উভয় পক্ষের চারজন গুরুতর আহত হন।

পরে গুরুতর আহত রাকিবকে পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কীভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত

আপডেট সময় ০৩:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬