ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

২৭৬ কোটি টাকার ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ছয়জনের কারাদণ্ড

বাংলার খবর ডেস্ক:

চট্টগ্রামে ২৭৬ কোটি ৭৫ লাখ টাকার ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তাঁর স্ত্রীসহ ছয়জনকে পাঁচ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন।

দণ্ডিত অন্যরা হলেন জাবেদের স্ত্রী রুকমিনা জামান, এস এম আলমগীর চৌধুরী, খোরশেদুল আলম, হাবিব উল্লাহ ও সাফিকুল ইসলাম।

আদালতের সেরেস্তাদার মো. সাইফুদ্দীন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় অর্থঋণ জারি মামলায় ছয়জনের সাজা চেয়ে রোববার ব্যাংকের আইনজীবী আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে পাঁচ মাস করে কারাদণ্ড দেন। তাঁরা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের নামে আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেওয়া হয়েছিল। ওই ঋণ পরিশোধ না করায় ২০২৫ সালে আদালতে অর্থ মামলা করে ব্যাংক। মামলায় ২৫৮ কোটি ২১ লাখ টাকার ডিক্রি জারি করেন আদালত।

নির্ধারিত ৬০ দিনের মধ্যে ডিক্রির টাকা পরিশোধ না করায় পাওনা আদায়ে গত জুলাইয়ে অর্থঋণ জারি মামলা করে ব্যাংক। ঋণের বিপরীতে বন্ধকী সম্পদ না থাকায় নিলামে বিক্রি করে পাওনা আদায় করা সম্ভব হয়নি।

ছয় ঋণখেলাপির টাকা পরিশোধে আগ্রহ নেই উল্লেখ করে তাঁদের সাজা দেওয়ার আবেদন করে ব্যাংক। পরে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারায় প্রত্যেককে পাঁচ মাসের কারাদণ্ড দেন বিচারক।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

২৭৬ কোটি টাকার ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ছয়জনের কারাদণ্ড

আপডেট সময় ১০:২৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬