
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া কওমিয়া শামসুল উলুম টাইটেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ৪১তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন শেষ হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ছিল মহাসম্মেলনের সপ্তম ও সমাপনী দিন।
সমাপনী দিনের মাহফিলে বক্তব্য দেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. ফয়সল।
এ সময় তিনি তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সার্বিক আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, মানুষের দোয়া ও সহযোগিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও মানুষের সেবা করে যেতে সবার দোয়া কামনা করেন তিনি।
এমপি ফয়সল আরও বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে মাত্র আট মাস হয়েছে। এ সময় তিনি মাহফিলের আয়োজক ও উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাত দিনব্যাপী এ মহাসম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও বিশিষ্ট আলেম-ওলামারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও তাফসির পেশ করেন।
মহাসম্মেলনের প্রতিদিনই ওয়াজ ও তাফসির শুনতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির সমাগম ঘটে। শুক্রবার সমাপনী দিনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় ৪১তম বার্ষিক এ তাফসীরুল কোরআন মহাসম্মেলন।
বার্তা প্রেরক: মোঃ আইয়ুব খান
বাংলার খবর ডেস্ক : 



















