ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে প্রবাসীর ৩০ লাখ টাকা অর্থায়নে মাদ্রাসার নতুন ভবন নির্মাণ Logo নাসিরনগরের বাঘী গ্রামে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী Logo ৮ নভেম্বর সরকারি ছুটি কি না, জানাল ছুটির তালিকার তথ্য Logo সৌদি আরবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা Logo নাসিরনগরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকায় সার্বভৌমত্ব র‌্যালিতে হেঁটে অংশ নিলেন তারেক রহমান Logo রিয়াদ-দাম্মাম বিমানবন্দরে বিধিনিষেধ, ঢাকায় ১৮০টি ফ্লাইট বাতিল Logo জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, পাল্টা ফায়ার বিজিবির Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী Logo সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টা, পুলিশের ভয়ে নামলেন না যুবক

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

ডাব চুরির অভিযোগে গাছে উঠে পুলিশের ভয়ে আটকে থাকলেন, ব্যর্থ ফায়ার সার্ভিসও

নিচে উৎসুক মানুষের ভিড়, আর প্রায় ৩০ ফুট ওপরে নারকেলগাছের মগডালে বসে আছেন এক যুবক। তাঁকে নামাতে ঘটনাস্থলে হাজির পুলিশ ও ফায়ার সার্ভিস। নানা আশ্বাস দিয়েও তাঁকে নিচে নামানো যাচ্ছিল না। কারণ, তাঁর একটাই ভয়—নিচে নামলেই পুলিশ ধরে নিয়ে যাবে! এভাবেই ডাব চুরি করতে গাছে উঠে নিজের অজান্তেই সাড়ে তিন ঘণ্টার অদ্ভুত ‘বন্দিজীবনে’ আটকে পড়েন ওই যুবক।

ঘটনাটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকার। রাত ৯টার দিকে একটি নারকেলগাছে যুবককে দেখতে পান স্থানীয় লোকজন। তাঁদের ধারণা, ডাব চুরি করতেই তিনি গাছে উঠেছিলেন। তবে লোকজনের উপস্থিতি টের পেয়ে আর নিচে নামার সাহস পাননি।

স্থানীয়রা এগিয়ে গিয়ে তাঁকে নামতে বললেও তাতে রাজি হননি ওই যুবক। একপর্যায়ে গাছের মগডালেই অবস্থান নেন তিনি। পরিস্থিতি সামাল দিতে রাত ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নামানোর চেষ্টা করেন। নানা কৌশলে তাঁকে বোঝানো হয়, নিচে নেমে এলে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পুলিশের ভয়ে কোনো আশ্বাসই তাঁর কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছিল না। ফলে দীর্ঘ চেষ্টা করেও তাঁকে নামানো সম্ভব হয়নি।

এদিকে সময় যত গড়াচ্ছিল, ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় ও কৌতূহল ততই বাড়ছিল। অবশেষে রাত সাড়ে ১২টার দিকে নিজের সিদ্ধান্তেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক। এর মধ্য দিয়ে অবসান ঘটে প্রায় সাড়ে তিন ঘণ্টার এই অদ্ভুত পরিস্থিতির।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রবিউল ইসলাম বলেন, প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তাঁর ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। অনেক বুঝিয়েও তাঁকে নামানো সম্ভব হয়নি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে মানবিক বিবেচনায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

একটি ডাব নিতে গাছে ওঠা, এরপর পুলিশের ভয়ে সাড়ে তিন ঘণ্টা মগডালে অবস্থান—ঘটনার এমন অদ্ভুত পরিণতি নিয়ে টিক্কাপট্টি এলাকায় চলছে আলোচনা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে প্রবাসীর ৩০ লাখ টাকা অর্থায়নে মাদ্রাসার নতুন ভবন নির্মাণ

error:

জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টা, পুলিশের ভয়ে নামলেন না যুবক

আপডেট সময় ০৭:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬