ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন সমাপ্ত, বক্তব্য রাখলেন এমপি ফয়সল Logo জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল Logo মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধর, সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত Logo শীতের ছুটিতে ঘুরে আসুন দেশের ৬ দর্শনীয় স্থানে Logo জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টা, পুলিশের ভয়ে নামলেন না যুবক Logo মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: আবু সালেহ মোঃ আলা উদ্দিন

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়ও নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডা. এ কে এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুলেমান মিয়া ও উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও প্রতিনিধিরা, ক্রীড়া শিক্ষক, নতুন কুঁড়িতে নিবন্ধিত শিক্ষার্থী এবং ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা সম্ভব হবে।

তাঁরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনতে সক্ষম এমন ক্রীড়াবিদ তৈরি হবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন সমাপ্ত, বক্তব্য রাখলেন এমপি ফয়সল

error:

দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

আপডেট সময় ০৬:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬