ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ Logo হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই

মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুরে আদালতে মামলা দায়েরের জেরে মামলার বাদী ও তাঁর পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যাসহ গুরুতর ক্ষতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার শাহপুর গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের প্রথম স্ত্রীর সঙ্গে আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের সুজন চৌধুরীর মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবনে এক কন্যাসন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, পরবর্তীতে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন তাঁর তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রীর সঙ্গে পুনরায় গোপনে সংসার শুরু করেন। বিষয়টি জানাজানি হলে তাঁর বর্তমান স্ত্রী সাথী আক্তার চৌধুরী ও পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাথী আক্তার চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর সিআর ৩৬০/২৬। পরিবারের দাবি, মামলা দায়েরের পর থেকেই ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন বিভিন্ন সময়ে সাথী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাঁর ব্যবহৃত একটি মোবাইল নম্বর ব্লক করে দেওয়ার পরও বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে।

পরিবারের দাবি, রোববার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে সাথী চৌধুরীর মাকে ফোন করে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিন তাঁর স্বামী সুজন চৌধুরীকে হত্যার হুমকি দেন। এ সময় সুজন চৌধুরীর হাত-পা কেটে ফেলা এবং তাঁর লাশ উদ্ধারের প্রস্তুতি নিতে হবে বলেও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সাথী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তাঁরা বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

তবে অভিযোগের বিষয়ে ইমাদ আলী ওরফে ইমাদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে হুমকি দেওয়া ও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ অস্বীকার করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন

error:

মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

আপডেট সময় ০৪:০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬