ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে তৃতীয় স্ত্রীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ূন গ্রেফতার

লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, লাখাই (হবিগঞ্জ):

শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে ‘কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ হবিগঞ্জ জেলা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির মোট ২২০ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষায় কেন্দ্র পরিচালকের দায়িত্ব পালন করেন কিশোরকণ্ঠের জেলা প্রতিনিধি জুবায়েল আহমেদ। সহকারী কেন্দ্র পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন লাখাই উপজেলা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের পরিচালক এইচ কে হাবিবুর রহমান।

নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষায় অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টি, মেধা যাচাই এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া

error:

লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী

আপডেট সময় ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬