ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩ Logo দীর্ঘদিন পর চালু হলো হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা Logo লাখাইয়ে মোড়াকরি হাইস্কুল অ্যান্ড কলেজে পাসের হার শূন্য, সার্বিক ফলাফলেও হতাশাজনক চিত্র Logo জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই Logo হাইমচর সরকারি কলেজে এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৪.০৪ শতাংশ Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে তৃতীয় স্ত্রীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ূন গ্রেফতার Logo লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, বিএডিসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

হবিগঞ্জ শহরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনের অতিরিক্ত শয্যায় রোগী ভর্তি, চিকিৎসাসেবায় অনিয়ম, বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি ও মূল্য তালিকার চেয়ে বেশি টাকা আদায়ের মতো অভিযোগে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক তদারকি কমিটি এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে সূর্যমুখী জেনারেল হাসপাতাল-২-এ ১০ শয্যার অনুমোদন থাকলেও ৩৬ শয্যায় রোগী ভর্তি রেখে সেবা দেওয়ার বিষয়টি পাওয়া যায়। এ ছাড়া চিকিৎসকের যোগ্যতা ও পদবি ব্যবহার, অপারেশনে সহযোগী চিকিৎসক না রাখা, অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, জীবাণুমুক্তকরণ এবং ফার্মেসি পরিচালনায় বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাঁচ দিনের মধ্যে অতিরিক্ত শয্যা বন্ধ করে অনুমোদিত ১০ শয্যা চালু রাখার এবং এ বিষয়ে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটি, প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি টাকা আদায় এবং লাইসেন্স নবায়ন না থাকার বিষয়টি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এক মাসের মধ্যে ত্রুটিগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনস্বার্থ রক্ষা ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

error:

হবিগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০২:৩৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬