ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা

পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

দীর্ঘ কর্মজীবনের ইতি টানলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তহুরা বেগম। গলায় পুষ্পমাল্য, হাতে সম্মাননা স্মারক ও নানা উপহার নিয়ে সুসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন তিনি। সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে তাঁর বিদায় পরিণত হয় এক আবেগঘন আয়োজনে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তহুরা বেগমের দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

দীর্ঘদিনের শিক্ষকতা জীবনে নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ তাঁকে পুষ্পমাল্য, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার দিয়ে সম্মানিত করা হয়। প্রিয় শিক্ষিকাকে বিদায় জানাতে গিয়ে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম। সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ও মশিউর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নুরুল হক, কৃষি ব্যাংক কর্মকর্তা অজয় মিহির দেব, প্রধান শিক্ষক ইসকান্দর মীর্জা ফারুক, মাসুদুল হাসান, সাবিনা ইয়াসমিন, বিশিষ্ট সমাজসেবক ওয়াদুদুর রহমান চৌধুরী, তাইফুর রশিদ এবং সহকারী শিক্ষিকা জান্নাতুল রশিদা প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে তহুরা বেগমের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণা করেন। তাঁরা শিক্ষার্থীদের পাঠদান ও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, বরং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের প্রতি তহুরা বেগমের দায়িত্ববোধ ও আন্তরিকতা স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে সুসজ্জিত গাড়িতে বাড়ি ফেরেন সহকারী শিক্ষিকা তহুরা বেগম। তাঁর কর্মজীবনের সমাপ্তি ঘটলেও শিক্ষার্থী ও সহকর্মীদের স্মৃতিতে তাঁর অবদান অমলিন হয়ে থাকবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা

error:

পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

আপডেট সময় ০৬:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬