ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আলালের সাক্ষাৎ, আলোচনায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন Logo জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে ডা. জুবাইদা রহমান Logo বঙ্গবন্ধু স্মৃতি চর্চা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম মালু গ্রেপ্তার Logo মীরসরাইয়ে স্বর্ণের চেইন চুরির অভিযোগে গ্রেপ্তার ৭ নারী, ৬ জন নাসিরনগরের Logo ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজ খুলবে ১ নভেম্বর Logo তারেক রহমানের জাপান সফরসঙ্গী আমজনতা দলের সদস্য-সচিব তারেক রহমান Logo লাখাইয়ে নিজ বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী যারা Logo লাখাইয়ে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে ডা. জুবাইদা রহমান

বাংলার খবর ডেস্ক:

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে রোববার দিবাগত রাতে বাংলাদেশ সময় ১২টা ১০ মিনিটে সীমিতসংখ্যক সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।

চার দিনের এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আলালের সাক্ষাৎ, আলোচনায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

error:

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে ডা. জুবাইদা রহমান

আপডেট সময় ১১:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬