ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজ খুলবে ১ নভেম্বর Logo তারেক রহমানের জাপান সফরসঙ্গী আমজনতা দলের সদস্য-সচিব তারেক রহমান Logo লাখাইয়ে নিজ বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী যারা Logo লাখাইয়ে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার Logo দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণ মামলায় মুছা হুজুরের যাবজ্জীবন কারাদণ্ড Logo মাদকের অভিযোগে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি Logo হবিগঞ্জ জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল মাধবপুরের বণিক বাড়ি পূজামণ্ডপ Logo সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, ৫ দফায় জমা ৩ কোটি ১৮ লাখ

ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজ খুলবে ১ নভেম্বর

বাংলার খবর ডেস্ক:

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আজ সোমবার থেকে মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি শেষ হবে আরও কয়েক দিন পর। এসব প্রতিষ্ঠানে আগামী ১ নভেম্বর থেকে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

এর আগে ১৮ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়। ছুটির আগে সাপ্তাহিক বন্ধ থাকায় ১৬ অক্টোবর শেষবারের মতো শ্রেণি কার্যক্রম চলে। তবে ১৮ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দাপ্তরিক কার্যক্রম চালু ছিল। গত ১৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছিল।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজগুলোতে সাপ্তাহিক ছুটিসহ অক্টোবরে মোট ২০ দিন ছুটি রয়েছে। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ যুক্ত হওয়ায় কলেজগুলোতে টানা ১৬ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকছে। এ ছাড়া অক্টোবরে আরও চার দিন সাপ্তাহিক ছুটি রয়েছে। সব মিলিয়ে মাসটিতে কলেজগুলোতে ১০ দিন শ্রেণি কার্যক্রম চলার কথা। ছুটি শেষে ১ নভেম্বর থেকে এসব প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে।

অন্যদিকে, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় টানা ১০ দিনের বিরতি শেষে আজ সোমবার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। সাপ্তাহিক বন্ধ ও লক্ষ্মীপূজার ছুটি মিলিয়ে এসব প্রতিষ্ঠানেও টানা ১০ দিনের ছুটি শেষ হচ্ছে। ফলে আজ থেকে আবারও পাঠদান শুরু হবে।

মাদ্রাসাগুলোতে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট পাঁচ দিনের বিরতি শেষে আজ থেকে শ্রেণি কার্যক্রম চালু হচ্ছে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ ও ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় এসব প্রতিষ্ঠানেও টানা ১০ দিনের ছুটি শেষে আজ সোমবার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজ খুলবে ১ নভেম্বর

error:

ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজ খুলবে ১ নভেম্বর

আপডেট সময় ০৯:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬