ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজ খুলবে ১ নভেম্বর Logo তারেক রহমানের জাপান সফরসঙ্গী আমজনতা দলের সদস্য-সচিব তারেক রহমান Logo লাখাইয়ে নিজ বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী যারা Logo লাখাইয়ে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার Logo দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণ মামলায় মুছা হুজুরের যাবজ্জীবন কারাদণ্ড Logo মাদকের অভিযোগে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি Logo হবিগঞ্জ জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল মাধবপুরের বণিক বাড়ি পূজামণ্ডপ Logo সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, ৫ দফায় জমা ৩ কোটি ১৮ লাখ

লাখাইয়ে নিজ বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার আমানুল্লাহপুর গ্রামে নিজ বসতঘর থেকে সুজন ওরফে সুজল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহত সুজন ওই এলাকার সাবেক ইউপি সদস্য লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ১১টার দিকে সুজনের এক ভাই তাঁকে খুঁজতে বাড়িতে যান। এ সময় ঘরের ভেতরে তাঁর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে লাখাই থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে সুজনের মাদকাসক্তির বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা, কলেজ খুলবে ১ নভেম্বর

error:

লাখাইয়ে নিজ বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬