ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন Logo হাইমচর উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন Logo হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ Logo হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের সীমান্তের দুই ইউনিয়নে গরু চুরির আতঙ্ক, কয়েক মাসে ১৫টি চুরির অভিযোগ Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা

হাইমচর উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে এ কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা ছাত্রদলের অনুমোদনে ঘোষিত কমিটিতে তানভীর গাজীকে সভাপতি, মো. রুবেল দেওয়ানকে সিনিয়র সহ-সভাপতি, রাসেল মিয়া (ফয়েজ আহমেদ)কে সাধারণ সম্পাদক, গোলাম রাব্বানী শামীমকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খাদিজা আক্তারকে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।

চাঁদপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া অনুমোদনপত্রে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে হাইমচর উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। একই সঙ্গে নবগঠিত কমিটিকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিতে অনুমোদন দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ইসমাইল হোসাইন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।

অনুমোদনপত্রে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নতুন কমিটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও সমালোচনা দেখা গেছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

error:

হাইমচর উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

আপডেট সময় ০৮:৩৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬