ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা Logo হাইমচরে মোবাইলকোর্টে ৫ ফার্মেসিকে ৫৭ হাজার টাকা জরিমানা Logo নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo বাকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৪ সিলিং ফ্যান দিলেন মোত্তাকিম চৌধুরী Logo সেলিম হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে এজাহারনামীয় আসামি জামাল গ্রেপ্তার Logo লাখাইয়ে সরকারি বই-মালামাল পাচার মামলার তদন্তে ধীরগতি, ক্ষুব্ধ স্থানীয়রা

মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:

‘এক দেশে এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বাংলা কিউআর-এর ব্যবহার ও বাস্তবায়ন সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতা র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বাংলা কিউআর বাস্তবায়ন ও ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাধবপুরে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনায় এবং উপজেলার ১৫টি ব্যাংকের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তাফা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের যুগ্ম পরিচালক তানভীর আহমেদ।

সভায় স্বাগত বক্তব্য দেন প্রাইম ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের অঞ্চল প্রধান ও এসভিপি মো. হুমায়ুন কবীর। বাংলা কিউআর-এর বিভিন্ন দিক, ব্যবহার ও সুবিধা নিয়ে উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের যুগ্ম পরিচালক তানভীর আহমেদ।

ব্যাংকারদের পক্ষে বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক তানিম সিদ্দিকী, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল বর চৌধুরী এবং প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক তনয় কান্তি রায়। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া গণমাধ্যমকর্মীদের পক্ষে বক্তব্য দেন সাংবাদিক আলাউদ্দীন আল রনি ও মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী।

বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা সম্ভব। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার বাড়াতে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে মাধবপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তারা ছাড়াও ব্যবসায়ী, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে স্থানীয় ব্যবসায়ীরা অতিথিদের কাছ থেকে বাংলা কিউআর কোড গ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ

error:

মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:২২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬