ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা Logo হাইমচরে মোবাইলকোর্টে ৫ ফার্মেসিকে ৫৭ হাজার টাকা জরিমানা Logo নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo বাকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৪ সিলিং ফ্যান দিলেন মোত্তাকিম চৌধুরী Logo সেলিম হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে এজাহারনামীয় আসামি জামাল গ্রেপ্তার Logo লাখাইয়ে সরকারি বই-মালামাল পাচার মামলার তদন্তে ধীরগতি, ক্ষুব্ধ স্থানীয়রা

নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ মৈত্রী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর আওতায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানাপ্রাপ্তদের মধ্যে নোয়াপাড়া বাজারের আব্দুল মোত্তালিব, পিতা আব্দুল কদ্দুসকে ৫ হাজার টাকা এবং জালাল মিয়া, পিতা আব্দুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুই ব্যবসায়ীর কাছ থেকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে চলার বিষয়ে তাদের সতর্ক করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ

error:

নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৬:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬