
মাধবপুর প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর আওতায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন নোয়াপাড়া বাজারের আব্দুল মোত্তালিব, পিতা আব্দুল কদ্দুস। তাকে ৫ হাজার টাকা এবং জালাল মিয়া, পিতা আব্দুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















