ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ Logo চুনারুঘাটে পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন গ্রেপ্তার Logo সাব-রেজিস্ট্রার বদলিতে অনিয়ম ঠেকাতে লটারি, ঢাকায় ১৮ জন নির্বাচিত Logo মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে সচেতনতা র‍্যালি ও মতবিনিময় সভা Logo হাইমচরে মোবাইলকোর্টে ৫ ফার্মেসিকে ৫৭ হাজার টাকা জরিমানা Logo নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে নোয়াপাড়া বাজারে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা Logo বাকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৪ সিলিং ফ্যান দিলেন মোত্তাকিম চৌধুরী Logo সেলিম হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে এজাহারনামীয় আসামি জামাল গ্রেপ্তার Logo লাখাইয়ে সরকারি বই-মালামাল পাচার মামলার তদন্তে ধীরগতি, ক্ষুব্ধ স্থানীয়রা

বাকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৪ সিলিং ফ্যান দিলেন মোত্তাকিম চৌধুরী

শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে চারটি সিলিং ফ্যান দিয়েছেন আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মো. মোত্তাকিম চৌধুরী।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করেন তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মো. মোত্তাকিম চৌধুরী বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পড়াশোনার সুযোগ করে দেওয়া সবার দায়িত্ব। শ্রেণিকক্ষে গরমের কারণে শিক্ষার্থীদের যাতে কষ্ট না হয়, সে বিষয়টি বিবেচনা করেই ব্যক্তিগত উদ্যোগে সিলিং ফ্যানগুলো দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শ্রেণিকক্ষে সিলিং ফ্যান স্থাপনের ফলে গরমের সময় শিক্ষার্থীদের পাঠগ্রহণের পরিবেশ আরও আরামদায়ক হবে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মোত্তাকিম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

হাইমচরে ৫ উদ্যোক্তার মাঝে ৭ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ

error:

বাকশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ৪ সিলিং ফ্যান দিলেন মোত্তাকিম চৌধুরী

আপডেট সময় ০২:৪৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬