ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

সেলিম হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে এজাহারনামীয় আসামি জামাল গ্রেপ্তার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম রুহিতনসী গ্রামের আলোচিত সেলিম মিয়া (৩৮) হত্যা মামলার এজাহারনামীয় আসামি জামাল মিয়া (৪০) কে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর থানা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামাল মিয়া লাখাই উপজেলার পশ্চিম রুহিতনসী গ্রামের ধন মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, গত ২০ আগস্ট ২০২৬ তারিখে লাখাই থানায় সেলিম মিয়া হত্যা ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ১১ এবং এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় জামাল মিয়াকে এজাহারনামীয় অন্যতম আসামি করা হয়েছে।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা মামলায় নাম আসার পর থেকেই জামাল মিয়া আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করার পর সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালায় লাখাই থানা পুলিশ। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত সেলিম মিয়া পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার শিবলা গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই মামলার এজাহারনামীয় আসামি জামাল মিয়া আত্মগোপনে ছিলেন।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

লাখাই থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর জামাল মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

সেলিম হত্যা মামলা: সুনামগঞ্জ থেকে এজাহারনামীয় আসামি জামাল গ্রেপ্তার

আপডেট সময় ০২:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬