ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল Logo হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর ফোর লেন: দুর্ঘটনা-যানজট রোধে বুল্লা বাজারে আন্ডারপাসের দাবি Logo ক্ষতিপূরণে দীর্ঘসূত্রতার অবসান, বাহুবলে ২৪ ভূমিমালিক পেলেন ১০ কোটি ১৫ লাখ টাকা Logo মাধবপুরের ছাতিয়ানে ভোক্তা অধিকার আইনে অভিযান, ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ Logo ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন Logo লাখাইয়ের সিংহ গ্রামে ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo মাধবপুরে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট, ১,৫৮৫ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ২,৫০০ টাকায় Logo হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার Logo অপরাধ দমনে জনতা-পুলিশ এক কাতারে, মোড়াকরিতে ব্যতিক্রমী ‘উঠান কর্মশালা

হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার

হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার সন্দেহভাজন মো. মজিবর রহমান পাটোয়ারী (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

২ অক্টোবর দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর চৌরাস্তা সংলগ্ন নাসির পাটোয়ারীর বন্ধ মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হাইমচর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর হাইমচর থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার এফআইআর নম্বর-২৯ এবং জিআর নম্বর-২৫৫। মামলাটির তদন্তে মো. মজিবর রহমান পাটোয়ারীর সম্পৃক্ততার সন্দেহ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই ফারুক উল ইসলাম ও এসআই (নিঃ) প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মজিবর রহমান পাটোয়ারী হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর (পাটোয়ারী বাড়ি) এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে।

হাইমচর থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল

error:

হাইমচরে চুরি মামলার সন্দেহভাজন মজিবর রহমান গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬