
আতাবুল ইসলাম মেহরাব হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মফিজুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলগী বাজারের বিসমিল্লাহ মোড় সংলগ্ন ভাই ভাই কনফেকশনারি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আলগী বাজার এলাকায় অভিযান চালিয়ে মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
গ্রেফতার মফিজুর রহমান উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের মৃত রমু মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার মহজমপুর এলাকায় তার শ্বশুর রজব আলী চৌকিদারের বাড়িতে বসবাস করে আসছিলেন।
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ৩৬/২৬, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।
হাইমচর থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার সকালে পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে
বাংলার খবর ডেস্ক : 



















