ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা Logo হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগ, আটক Logo বুদ্ধিজীবী কবরস্থানে ককটেলসদৃশ বস্তু, ঘটনাস্থলে বিশেষ দল Logo লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের বেহাল সড়ক, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা Logo শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে এক কোটি টাকা ব্যয়ে নতুন ভবনের নির্মাণকাজ উদ্বোধন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈশ চুরির হিড়িক, কয়েকদিনে দফায় দফায় চুরি Logo মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই, বয়স হয়েছিল ১০০ বছর Logo মাধবপুরে ৫ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ

হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে কিশোর গ্যাং দমনে থানা পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে প্রায় ৪৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে আটক ব্যক্তিদের অধিকাংশই শিক্ষার্থী। তাদের মধ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি অনার্স পর্যায়ের শিক্ষার্থীরাও ছিল।

কিশোর গ্যাং দমনের লক্ষ্যে সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে অবস্থানরত কিশোর ও তরুণদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়।

পরে আটক শিক্ষার্থীদের পরিবারের সদস্য ও স্থানীয় মুরব্বিদের সঙ্গে যোগাযোগ করা হয়। জিজ্ঞাসাবাদে কয়েকজন শিক্ষার্থী নির্জন স্থানে আড্ডা দেওয়া এবং স্কুল মাঠসহ বিভিন্ন স্থানে অপ্রয়োজনে ঘোরাফেরার বিষয়টি স্বীকার করে। তারা ভবিষ্যতে সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে না থাকা এবং সময়মতো বাড়ি ফেরার বিষয়ে অঙ্গীকার করে।

অভিভাবকরাও সন্তানদের চলাফেরার ওপর নজর রাখার এবং সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে না রাখার বিষয়ে অঙ্গীকার করেন। পরে যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কারও মাদক সেবনের বিষয়ে সন্দেহ দেখা দিলে এবং যাচাই-বাছাইয়ে এর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ডোপ টেস্টের আওতায় আনা হবে।

কিশোর গ্যাং দমনে হাইমচর থানা ও জেলা পুলিশের সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে তীব্র যানজট, ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা

error:

হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮

আপডেট সময় ১২:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬