ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা Logo নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে ৩ দিন থাকবে চিকিৎসক, স্বস্তি দরিদ্র রোগীদের Logo লাখাইয়ে প্রথমবার মুড়িকাটা পেঁয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন Logo অলি উল্লাহর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের শোক Logo নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার:

মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি

ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
সৌদি আরবের পবিত্র মদিনা শরিফে ওমরাহ পালন করতে গিয়ে মসজিদে নববী এলাকা থেকে ফরিদা খাতুন (৫০) নামে এক বাংলাদেশি নারী নিখোঁজ হয়েছেন। গত ২২ সেপ্টেম্বর সৌদি সময় রাত সাড়ে ১২টার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ ফরিদা খাতুন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর মাঝাইর গ্রামের বাসিন্দা। তিনি স্বামী রমজান আলী ও পরিবারের সদস্যদের সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ২২ সেপ্টেম্বর সৌদি আরব যান।

পরিবারের সদস্যরা জানান, ওইদিন রাত আনুমানিক ১২টার দিকে তিনি কাফেলার লোকজনের সঙ্গে মসজিদে নববীতে জিয়ারতের জন্য যান। পরে রাত সাড়ে ১২টার পর কোনো এক সময় তিনি দলছুট হয়ে যান। এরপর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের আর যোগাযোগ হয়নি।

নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে নির্দিষ্ট ধরনের হিজাব ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফরিদা খাতুনের স্থায়ী ঠিকানা—গ্রাম: উত্তর মাঝাইর, ডাকঘর: মেরুয়াখলা, উপজেলা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ।

পরিবারের পক্ষ থেকে মদিনায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও সৌদি আরবে থাকা শুভাকাঙ্ক্ষীদের তাঁর সন্ধানে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। কেউ তাঁকে দেখে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগের জন্য সৌদি আরবের মোবাইল নম্বর: ০৫৭২৪২৩০৩১। WhatsApp/Imo: +৮৮০১৭৭৬৫৭০২৩০, +৮৮০১৭৮২৫৫৬২৩৮।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি

error:

আপডেট সময় ১০:০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬